
মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মো. মোসলেউদ্দিন (মিন্টু) রাঢ়ী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে অংশীদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মো. মোসলেউদ্দিন (মিন্টু) রাঢ়ী জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এলাকাবাসীর আন্তরিক সমর্থন পেলে ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন।
