

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দাকোপে সুতারখালী ইউনিয়নে নলিয়ান এলকায় জমিজমা সংক্রান্তপূর্ব শত্রুতার বিবাদের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে দুই জন দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা টি ঘটেছে নলিয়ান ৫নং ওয়াডে।
ভুক্তভোগী ফারুক হোসেন গাজীর থানায় দায়ের করা ২৭ আগস্টের অভিযোগ সুত্রে জানাষায়, ওই দিন সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় তাঁর বসত বাড়ির পূর্ব পাশ্বে ভোগদখলীয় ১২ কাঠা জমি তাঁর পুত্র রাজাগাজী(২৪) চলতি মৌসুমে ধানের চারা রোপণ করাকালীন সময় প্রতিপক্ষরা একই এলাকার মৃত নরুল গাজীপুর পুত্র মোঃ রসুল গাজী(২৫) ও আকবর গাজী (৩৩), নাসির গাজীর পুত্র মইরুদ্দিন গাজী, বহিরাগত এলাকার কামার খোলা ইউনিয়নের সাহারাবাদ গ্রামের জলিল বিশ্বাসের পুত্র বাসার বিশ্বাস, পাইক গাছাথানার গড়ই খালী এলকার ইউসুফ গাজীর পুত্র মোঃ মমিনুর গাজী,সহ অজ্ঞাত নামা ৪/৫ জন বে আইনি ভাবে বাঁশের লাঠি,লোহার রড় লইয়া তাঁর পুত্র রাজা গাজীকে জমিতে ধানের চারা রোপ করা অবস্থায় বেধড়ক মার পিঠ করে রক্তাক্ত ও ফুলা জখম করে এবং বুক পিঠ,পায়ের হাঁটু, সহ শরীরের বিভিন্ন স্হানে এলোপাতাড়ি পিটিয়ে জমিতে ফেলে দেয়। এসময় রাজার চিৎকারে মা তাসলিমা বেগম (৫০)ঘটনা স্হলে আসলে তাঁকেও প্রতিপক্ষরা বেধড়ক মার পিঠ করে রক্তাক্ত ও ফুলা জখম করে। পরবর্তীতে মা ও ছেলের আত্মচিৎকারে স্হানীয় লোকজন ঘটনা স্হলে আসলে প্রতিপক্ষরা হুমকি ধামকি দিয়ে দ্রুত ঘটনা স্হল ত্যাগকরলে স্হানীয়রা মা ও ছেলের অবস্থা আশংকা জনকদেখে তৎক্ষনাৎ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভত্তিকরে। এখনো তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে থানায় দায়ের করা অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইব্যবস্হা গ্রহণ করা হবে।
