
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলায় রবিবার (২০-সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় (এসিল্যান্ড) শিবু দাশের নেতৃত্বে, মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ১। মন্টু, পিতা,জসীম উদ্দীন ২। আশিক, পিতা,মৃত কদু ৩। হাবিব ইসলাম, পিতা,তোতাব আলী।
আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় (এসিল্যান্ড) শিবুদাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
পুঠিয়া
২০ সেপ্টম্বর ২০২৬
