I I>⁹ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের চণ্ডীপুর স্থানীয়পাড়া বায়তুর রহমান জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা ফয়সল আমিন।
উদ্বোধন শেষে মসজিদ, মুসল্লি ও এলাকাবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মসজিদের নির্মাণকাজে সহযোগিতা করায় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
