পুঠিয়া প্রতিনিধি,
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়,(এসিল্যান্ড ) শিবু দাশের নেতৃত্বে।
অভিযানে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ১ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি,নাদের আলী,পিতা,আব্দুল কাদের,গ্রাম,খুঁটিপাড়া।
আটককৃত ব্যক্তিকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় (এসিল্যান্ড) শিবু দাশ বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর
২৩ সেপ্টেম্বর ২০২৬
