
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে সরিষাবাড়ী মাঠ সংলগ্ন এলাকায় নারিকেল গাছের চারা রোপন করা হয়।
বুধবার (২৩-সেপ্টেম্বর) সকাল দশটার দিকে সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমোটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর উদ্যোগে নারিকেল গাছের চারা রোপন।
এ সময় বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদ বলেন, আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পরে শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার পাশাপাশি,এই বিদ্যালয়ের শিক্ষার মান পরিবর্তন করার জন্য অনেক কিছুই পরিবর্তন করেছি। অভিভাবক সমাবেশ সহ প্রাতিষ্ঠানিক কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ আমাদের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পুঠিয়ার দুর্গাপুরের মধ্যমণি উনার উদ্যোগে এই গাছ লাগানো কার্যক্রম শুরু,আপনারা সবাই বাসা বাড়িতে গাছ লাগাবেন,গাছ আমাদের পরম বন্ধু মানুষকে বিশুদ্ধ অক্সিজেন দেয়, এই স্কুলের সৌন্দর্যর জন্য আমি এই কার্যক্রম শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী সরদার। প্রধান শিক্ষক আফসার আলী সরদার বলেন,বর্তমানে সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদ দায়িত্ব নেওয়ার পরে,প্রথম ধাপেই আমাকে অনেক ভালো দিক নির্দেশনা দিয়েছেন। যেহেতু উনি একজন সুশিক্ষিত ব্যক্তি,বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক যে নিয়ম রয়েছে ধারাবাহিকভাবে সভাপতি সাহেব আনার চেষ্টা করছেন। তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠানে যত গাছলাগবে সভাপতি সাহেব ব্যক্তিগতভাবে গাছের চারা দেওয়ার ব্যক্ত করেন। তারই প্রেক্ষিতে আজকে নারিকেলের গাছের চারা রোপন করা হচ্ছে। এটা এই বিদ্যালয়ে ও এলাকার অনুপ্রেরণা।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবৃন্দ।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
২৩ সেপ্টেম্বর ২০২৬
