
পেকুয়া প্রতিনিধি:
আজ সকাল ৯টা ৪০ মিনিটে পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মেহেরনামা ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বন্যায় ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় বাঁধটি দ্রুত ও স্থায়ীভাবে মেরামতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা দ্রুত যাচাই করে স্থায়ীভাবে বাঁধ মেরামত ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের মাধ্যমে স্থানীয় জনগণের জানমাল ও কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের ক্ষয়ক্ষতি না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
