
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩২,০০০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, “এসআই (নিঃ) আল মাসুম” সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ২১/০৯/২০২৬ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ২২/০৯/২০২৬ তারিখ রাত ০১.৪০ ঘটিকায় লালপুর থানাধীন মোহরকয়া (৭নং ওয়ার্ড) গ্রামে অভিযান পরিচালনা করেন।
গ্রামের মোঃ ওহিদুল মোল্লা (৩২), পিতা- মৃত রব্বেল মোল্লা-এর টিনসেট বিল্ডিং এর পূর্ব দুয়ারী ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো:
মোঃ ওহিদুল মোল্লা (৩২) – পিতা মৃত রব্বেল মোল্লা, মাতা মোছাঃ সায়েস্তা বেগম, সাং- মোহরকয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
মোঃ মুক্তার আলী (৩৪) – পিতা মোঃ সামাদ মন্ডল, মাতা মোছাঃ সরভানু বেগম, সাং- আলাইপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
মোঃ আলামিন (২৩) – পিতা মোঃ আতাহার প্রামানিক, মাতা মোছাঃ শাহানারা বেগম, সাং- পানসিপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
এ সময় তাদের কাছ থেকে ১০৬ (একশত ছয়) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় ও পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা* জব্দ করা হয়।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
