
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও জিলা স্কুল বড়মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব ইশরাত ফারজানা, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও ও জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়।
উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ দল, আনসার দল, কারারক্ষী দল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দল। পরবর্তীতে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সার্টিফিকেট ও গাছের চারা প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়।
এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
