
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে স্বাধীনতার শত্রুরা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।
শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের এক গভীর বেদনাবিধুর অধ্যায়। জেলা প্রশাসন কর্তৃক শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের জন্য দোয়া, আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
