
এস এম সোহেল, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ৬৮ বছর বয়সী বৃদ্ধা নারীকে ফাঁকা মাঠে হাত-পা বেঁ’ধে নির্যাতন (ধ’র্ষণ) করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির নাম আইয়ুব আলী। তিনি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক।
ঘটনার পর থেকে আইয়ুব আলী পলাতক ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী বৃদ্ধার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি আইয়ুব আলীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
