
শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন ও সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( গত ৩ জানুয়ারি) সকাল ৯টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।
বার্ষিক বনভোজন ও সুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানিত অতিথি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মো. মনজুর হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফরুল্লাহ, অর্থ সচিব মোহাম্মদ সানবির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন
সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ভ্রমণ দলটি শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনী পৌঁছে ট্রলারযোগে কলাগাছিয়া ফরেস্ট স্টেশন পরিদর্শন করে। সেখানে ঘোরাঘুরি, বিনোদন ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বার্ষিক বনভোজন ও সুন্দরবন ভ্রমণ এক মিলনমেলায় পরিণত হয়। ট্রলারে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিল্পীরা।
এ সময় সদস্যরা ফটোসেশন, ভিডিও ধারণ, গল্প ও কৌতুকের মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
