
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভোলা ২ আসনে সকল পিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে কাউকে আইন ভঙ্গ করতে দেয়া যাবে না।বেআইনি কাজ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসময় আইন প্রয়োগ ও নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫; স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র এবং নির্বাচন কমিশনের নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে আত্মস্থ ও অনুসরণের নির্দেশ দেন।
তিনি বলেন, “নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে আমরা সবাই প্রস্তুত। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতিও সন্তোষজনক।”
তিনি বলেন,প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারসহ নির্বাচন কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেসব কর্মকর্তা চিহ্নিত ও ফ্যাসিস্টদের দোসর হিসেবে পরিচিত, তাদের কোনো অবস্থাতেই নির্বাচনি দায়িত্বে সম্পৃক্ত করা যাবে না। যারা পূর্ববর্তী নির্বাচনসমূহে অনিয়মে জড়িত ছিলো, দলকানা কিংবা বিতর্কিত তাদের কোনো অবস্থাতেই নির্বাচনি দায়িত্বে নিয়োজিত করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম,কমান্ডার সৈয়দ ফয়সাল আশরাফ (ই) পিএসসি বিএন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম,ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডাঃ শামীম রহমান,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার),সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন,নির্বাচন আচরণবিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস,ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি, থানার ওসি সহ জেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
