

মোঃ রানা সরকার বিরামপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুর, সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিরামপুরে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ডেঙ্গু প্রতিরোধবিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হয়। বিরামপুর উপজেলা পরিষদের ৩য় তলার কনফারেন্স রুমে প্রজেক্টরের মাধ্যমে কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্যটি সরাসরি দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানজিনা খাতুন,বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ শফিকুল মামুন,সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দোয়েল স্টুডিও মোড় পর্যন্ত যায়। এ সময় রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ হিসেবে পালন করা হবে। একই সঙ্গে বাসাবাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান,অফিস, বাজার,ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। তিন দিনের বেশি পানি জমতে দেবেন না তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন।’ আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। নিজের আঙিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি।
মাদক নয়,ডেঙ্গু নয় সুস্থ ও নিরাপদ বিরামপুর গড়ি।
#বিরামপুর #ডেঙ্গুপ্রতিরোধ #ডেঙ্গুমশকনিধন #পরিচ্ছন্নতাঅভিযান #ডেঙ্গুসচেতনতা #দিনাজপুর #এডিসমশা #মশকনিধন #জনসচেতনতা #DenguePrevention
মোঃ রানা সরকার বিরামপুর
উপজেলা প্রতিনিধি
১২/০৯/২০২৬ ইং
