বাহারছড়ার গহীণ জঙ্গল থেকে ৪৪ বন্দিকে উদ্ধার ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৪৪ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক। ২/ছবি আছে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে কিনা তার ঘোষণা ২৬ অক্টোবর ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। কয়েকদিন আগেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সেই প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
