
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় ঐতিহ্যবাহী রাজবাড়ীর ২টি খাট,১টি ড্রেসিং টেবিল,ও ৩ টি ঝাড়বাতি উদ্ধার
বৃহস্পতিবার ১৬ আগস্ট বেলা সাড়ে বারোটার হতে দুপুর ২ টা ২০ পর্যন্ত পুঠিয়া রাজবাড়ীর পাশে অবস্থিত তিনটি বাড়িতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে, পুঠিয়া রাজবাড়ীতে ব্যবহৃত দুইটি খাট একটি ড্রেসিং টেবিল ও তিনটি ঝাড়বাতি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,ইকবাল বাশার খান ইলু এর বাড়ি হতে একটি খাট উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম সাবু এর বাড়ি হতে একটি খাট ও ড্রেসিং টেবিল উদ্ধার করা হয়। অসীম কুমার ঘোষ এর বাড়ি থেকে তিনটি ঝাড় বাতি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ পুঠিয়া রাজবাড়ী জাদুঘর রাখা হয়েছে।
এ সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত,সালমান। সার্বিকভাবে সহায়তা করেছেন পুঠিয়া রাজবাড়ীর হাফিজুর রহমান, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র জনাব আসাদুল হক, জনাব রিকো মন্ডল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
মোবাইল ০১৭৩৯ ৪০ ৭৫১৩
১৬ আগস্ট ২০২৬
