পঞ্চগড় প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬ পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাত আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশ মৎস্য উৎপাদনে আরও স্বনির্ভর হয়ে উঠবে।

