পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে ও সাতবাড়িয়া বাজারে অবৈধভাবে সার মজুদ করে বিক্রয় করায় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা।
বৃহস্পতিবার ২৭ আগস্ট এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে, সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি ঘর (ধোপাপাড়া বাজার)
আশরাফুল ট্রেডার্সকে-৫০০০ টাকা ও (সাতবাড়িয়া)আশরাফুল ট্রেডার্সকে-১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে দুইজন ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ০৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রয় করা হয়।এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
এ সময় এসিল্যান্ড,শিবুদাশ বলেন,কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
মোবাইল ০১৭৩৯ ৪০-৭৫১৩
২৭ আগস্ট ২০২৬
