টাঙ্গাইল প্রতিনিধি (আতিকুর রহমান খোকন
Iটাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন।
পৌর প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দখলদারদের পাঁচ দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয় এবং নির্ধারিত সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেও স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান বাস্তবায়নের সময় সরাসরি উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) , ধনবাড়ী থানার ওসি এবং উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর প্রশাসক বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। পাঁচ দিন মাইকিং করার পাশাপাশি নোটিশও প্রদান করা হয়। এরপরও নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখা এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
