
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে ব্যাপক শীতের তীব্রতা,তাই গরিব অসহায় মেহনতি মানুষের মাঝে শীত নিবারণের জন্য বিকেল থেকে রাত পর্যন্ত,পথে-ঘাটে ও বাড়ি বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া,রাজশাহী,লিয়াকত সালমান। নির্বাহী অফিসারের পাশাপাশি এই কাজে সহায়তা করছেন পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার।
(৪-ডিসেম্বর) রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
সরজমিনে দেখা গেছে,গাড়ি ভর্তি করে শীতের কম্বল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে,পথে-ঘাটে থাকা গরিব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে করে সাধারণ মানুষের কাছে দারুন ভাবে প্রশংসিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, অনেক শীত পড়েছে,গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে,এটা ভেবে কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি। যদিও আমি অনেকটাই অসুস্থ, দেখে দেখে গরীব মানুষদের কাছে এই শীতবস্তুগুলো পৌঁছানোর চেষ্টা করছি ও এই শীতে অসহায় মানুষের পাশে থাকব ইনশাল্লাহ।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
