
মাসুম বিল্লাহ, বগুড়া
বগুড়া শেরপুর ধড়মোকাম হাওয়াখানা ভিক্টোরিয়াস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বার্ষিক পিঠা পুলির উৎসব অনুষ্ঠিত হয় ।
শনিবার(৭ ফেব্রুয়ারী) সকাল দশটায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ
মিষ্টারুল আলমে সভাপতিত্বে,জনাব শরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের পরিচালক নুর মোহাম্মদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোন্নাফ আকন্দ, আলোর পথের পথিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শরিফ হাসান নিরব,
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬টি
স্টলে দুধ চিতই,পুলি পিঠা, পাটিসাপটা,কদম পিঠা, লক্ষ্মী পিঠা, দুধপুলি পিঠা,সুজির রসবরা,সুজির চমচম সহ হরেক রকমের মজাদার পিঠা নিয়ে সাজানো ছিল।
এসময় পরিচালক নুর মোহাম্মদ বলেন মানসম্মত সুশীল সমাজ বিনির্মাণে আমরা শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যেনে খুশি হবেন যে, আমরা অত্যন্ত সুন্দর ভাবে পাঠদান সহ মেধা বিকাশের জন্য সকল কিছু করবার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
অধ্যক্ষ মোঃ মিষ্টারুল আলম বলেন, নেপোলিয়ন এর সেই কথাটি বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বলতে চাইবো আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব।
আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ হাসান নিরব বলেন, তোমাদের অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে না পারলে তোমাদের সেই শিক্ষার কোন সার্থকতায় থাকে না। তাই মনকে বিকশিত করতে , শিক্ষা কে সার্থক করতে সবসময় সময়ের সঠিক গুরুত্ব দিতে হবে। মনে রেখো পৃথিবীর ইতিহাসে যারা চির স্মরণীয় তাদের কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে, পিছনের গল্প অনেক কঠিন, প্রত্যেকের চরিত্র আর গল্প ভিন্ন হলেও প্রত্যেকের মূল চালিকাশক্তি ছিল সময়ের মূল্য দেওয়া।
