জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালি প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোৎস্না বেগম এর মৃত্যু তে শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী র রোগ মুক্তি কামনায় রোজাদেরদের সম্মানে আোচনা সভা, দোয়া ও ইফতার আয়োজন করে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ।
ভেনিসের মেস্রে তে ভৈরব রেস্টুরেন্টে আয়োজিত দোয়া ও ইফতারে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত রাজনৈতিক , সামাজিক, আঞ্চলিক সংগঠন ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ। সভায় প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের পরিচালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , সহ সভাপতি নাসিরুদ্দিন পান্না,
সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম সিকদার, ভেনিস বিএনপি নেতা আক্তার হোসেন , প্রেসক্লাবের অর্থ সম্পাদক জুম্মন অনিক মাদবর , দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টগর , মানবতার ফিরিওয়ালা মোবারক হোসেন , বিপ্লব খান, ভেনিসের ব্যাবসায়ী সুমন , কবির মাহমুদ , সাংবাদিক আসাদুজ্জামান আসলাম প্রমূখ। আলোচনা শেষে সমগ্র মুসলিম জাহান ও কবরবারীদের জন্য দোয়া ও সাংবাদিক জাকির হোসেন সুমনের মা এর রুহের মাগফেরাত কামনা ও সোহেলা আক্তার বিপ্লবী র সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত রোজাদারদের ইফতারির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
