
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে নাজিম উদ্দীনের পাকা বসতঘরের কলাপসেবল গেইটের তালা কেটে ঘরের দরজা ভেঙ্গে দূর্বৃত্ত কর্তৃক নগদ টাকা ও মোবাইল সেট লুট করার ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে গত শনিবার দরখাস্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদীর অভিযোগে উল্লেখ করা হয় গত ২৬ অক্টোবর রাত আড়াইটার দিকে একই গ্রামের বুলু মিয়ার পুত্র আব্দুল গণি(৩৮), শফিকুর রহমানের ছেলে বিলাল আহমদ(৩৫) সহ তাদের সাথে থাকা আরো ৭ জন ডাকাতির উদ্দেশ্যে তার পাকা বতসঘরের কলাপসেবল গেইটের তালা কেটে ঘরের কক্ষের দরজা লোহার সাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দূর্বৃত্তরা নাজিম উদ্দীন ও তার স্ত্রী রুকিয়া বেগমকে বেধেঁ ফেলে মারধর করে ঘরের মালামাল তছনছ করে নগদ ৪৩ হাজার টাকা ও দুটি দামি মোবাইল সেট সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আহত নাজিম উদ্দীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। নাজিম উদ্দীন বলেন,তিনি একজন নিরিহ লোক তাহার পিতা সাবেক একজন সেনা সদস্য। ডাকাতির সাথে জড়িত থাকার দায়ে মাদারপুর গ্রামের আব্দুল গণি ও বিলাল আহমদকে চিনতে পেরে থানায় পর দিন অভিযোগ দিতে গেলে পুলিশ নেয়নি। যার কারণে তিনি গত ২৮ অক্টোবর বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ দুজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭জনকে আসামী করে তার বসতঘরের ডাকাতির ঘটনায় দরখাস্ত মামলা করেন। অভিযোগের আসামী আব্দুল গণি ও বিলাল আহমদ অত্যান্ত প্রভাবশালী এলাকায় বহু অপরাধের সাথে জড়িত বলে তিনি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম বলেন বিষয়টি তদন্তাধীন অবস্তায় রয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি তদন্ত করে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের প্রতি আহŸান জানিয়েছেন।