
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : জৈন্তাপুর
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসকের ২০২৬–২০২৭ মেয়াদের জৈন্তাপুর উপজেলা কমিটির অনুমোদিত কপি ওসি মাহবুবুর রহমান মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় প্রশাসন ও মানবাধিকার সংগঠনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ওসি মাহবুবুর রহমান মোল্লা মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনসম্মত ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আসকের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি ভবিষ্যতেও জৈন্তাপুরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে
