
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাঘা পৌরসভার ২নং ওয়ার্ডের পাকুরিয়া বেলালের মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ হানিফ ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেস্ট টিউমার রোগে ভুগছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েও ভোগান্তির শিকার হয়ে চিকিৎসা না পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এতে তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যায়।
পরে বিষয়টি জানতে পেরে রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত আহবায়ক ও বাঘা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার অসুস্থ হানিফের চিকিৎসার দায়িত্ব নেন।
তার উদ্যোগে দ্রুত হানিফ ইসলামের অপারেশনের ব্যবস্থা করা হয়। অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি বাসায় বেড রেস্টে রয়েছেন।
সম্প্রতি শামীম সরকার হানিফ ইসলামের বাড়িতে গিয়ে তার সার্বিক পরিস্থিতি ও খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে শামীম সরকার বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। হানিফ ভাইয়ের চিকিৎসায় যা প্রয়োজন আমরা সাধ্যমত পাশে থাকব।
হানিফের পরিবার ও স্থানীয়রা শামীম সরকারের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
