
শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন সমন্বয় ও এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে আগষ্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি তাঁর বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল মতকে প্রাধান্য না দিয়ে অপরাধীকে চিহৃিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারী বরাদ্ধের কাজ যথাযথ ভাবে করতে হবে, এখানে অ্ন্যায় ও দুর্নীতি বরদাশত করা হবেনা। সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ধলবাড়িয়া চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক। উক্ত সভায় কালিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে পৃথক তিনটি হত্যাকান্ড, মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, মোড়ে মোড়ে কেরাম বোর্ড খেলাবন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহক বলেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। মদ, জুয়া, জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
