
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কার্যালয়ে বসেছেন এ কে এম নাসের উজ্জ্বল।
এ সময় তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম কর্মদিবসে কার্যালয়ে বসার সময় তাঁকে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “এ কে এম নাসের উজ্জ্বলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন। সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে তিনি ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, নতুন দায়িত্বে নাসের উজ্জ্বল তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে বিআর ডিবির কার্যক্রম আরও গতিশীল করবেন বলে তিনি আশাবাদী।
এ কে এম নাসের উজ্জ্বল বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে চাই।”
এ সময় উপস্থিত ব্যক্তিরা এ কে এম নাসের উজ্জ্বলকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এ কে এম নাসের উজ্জ্বল তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহব্বায়ক রাখাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া প্রমুখ।
