
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
“আমরা সকলে মিলে একটি উন্নত, সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলবো, ইনশাআল্লাহ”—এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, উন্নত ও সম্ভাবনাময় ঠাকুরগাঁও গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মির্জা ফয়সল আমিন আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ, কৃষি ও শিল্পসহ জেলার বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁওকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ।
তিনি ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তার ভাষায়, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তোলাই হবে সবার সম্মিলিত লক্ষ্য।
