
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদ। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে বহিষ্কারাদেশ কার্যকর হবে। এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু সাংবাদিকদের, দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।///mobile 01718070388
