
কানাইঘাট প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে, সকল জল্পনার অবসান ঘঠিয়ে অবশেষে সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনে বিএনপি সমমনা জোটের প্রাথী হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুককের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দেশের প্রাচীনতম ইসলামী দল জমিয়তে উলামা ইসলামের সভাপতির দায়িত্বে রয়েছেন। জমিয়তের প্রতীক খাজুরগাছ মার্কা নিয়ে তিনি সিলেট-৫ আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জমিয়তে উল্লামা ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে আসন সমবোঝতার মাধ্যমে মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ২০১৮ সালে বিএনপি-জামায়াত সহ ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ধানেরশীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করে ৮৫ হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন। সেই নির্বাচনে আওয়ামীলীগ রাতে নৌকায় সিল মেরে ও দিনের বেলায় কেন্দ্র দখল করে বলপ্রয়োগের পরও মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এত ভোট পাওয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল। জনশ্রæতি আছে যে, রাতের ভোট না হলে ঐ নির্বাচনে তিনি মুলত বিজয়ী ছিলেন। এবার বিএনপি সমমনা জোটের প্রার্থী হয়ে তিনি নির্বাচনে লড়বেন। এদিকে ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণার পর তার দল জমিয়তের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেকেই তাৎক্ষণিক ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ওবায়দুল্লাহ ফারুককে ফেইসবুকে অভিনন্দন জানিয়েছেন। তবে এ আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী, নেতাকর্মী ও ভোটারদের কাছে বেশ জনপ্রিয় সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মামুন (চাকসু) মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
