
বিশেষ প্রতিনিধি: সংস্কৃতিমান ও স্বপ্নবান নেতা মির্জা ফয়সল আমীন—ঠাকুরগাঁওয়ের রাজনীতির অঙ্গনে একটি পরিচিত ও উজ্জ্বল নাম। শৈশব-কৈশোর থেকেই পারিবারিক শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটেছে।
ফুটবল-ভলিবলের মাঠ থেকে থিয়েটারের মঞ্চ, কবিতা সন্ধ্যা থেকে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা—বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চায় তাঁর রয়েছে দীর্ঘ সম্পৃক্ততা। ‘ওয়েব্স’ নামে গানের দল প্রতিষ্ঠা, গ্রাম থিয়েটার ‘নিশ্চিন্তপুর’-এর সঙ্গে সম্পৃক্ততা এবং শিল্প-সংস্কৃতির অঙ্গনের নানা স্মৃতি তাঁর সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
একজন নেতা যখন সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক মূল্যবোধকে ধারণ করেন, তখন তিনি শুধু রাজনীতি করেন না—তিনি একটি প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখান, তরুণদের গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করেন এবং একটি জনপদের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারেন।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে একজন যোগ্য, অভিজ্ঞ ও সংস্কৃতিমান নেতৃত্বের প্রয়োজন—এমন প্রত্যাশাই অনেকের।
তাই মির্জা ফয়সল আমীনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনের মানুষের প্রত্যাশা অনেক স্থানীয় ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, আসন্ন উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন প্রজন্মকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
তাই ঠাকুরগাঁও-১ আসনে আগামী দিনের নেতৃত্বে মির্জা ফয়সল আমীন কে চায় ঠাকুরগাঁবাসী
