
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
আমরা ফোটাবো আশার পুষ্প সুভাষ সরাবো বিশ্বময়,সত্যের জ্যোতি বক্ষে বাঁধি নিখিল ভবন করবো জয়।
শনিবার (১৭-জানুয়ারি) সকাল ১১ টায় কিশোর কন্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্বের উদ্যোগে,পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী মাঠে কিশোর কন্ঠ মেধা বৃত্তি-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে,প্রতিযোগিতায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন,তাদের মধ্য থেকে বাছাই করে ১৪০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠের কেন্দ্র প্রধান মোঃ সিফাত উল আলম, (এমফিল গবেষক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিফাত উল আলম বলেন,নিজেকে ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজেকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা প্রত্যেক ছাত্রের নৈতিক দায়িত্ব, আর কিশোর কন্ঠ একটি উওম মাধ্যম হিসেবে কাজ করে। এবং উপস্থিত ছাত্রদের ক্যারিয়ার গাইড লাইন মূলক নির্দেশনা প্রদান করেন। কিশোর কন্ঠ মেধাবৃত্তি প্রোগ্রামটি আগামীতে অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মোঃ আঃ রাকিব ও
কিশোর কন্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্বের চেয়ারম্যান,মোঃ রুবেল আলী ও ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রব। এছাড়া উপস্থিত ছিলেন,অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকগণ।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধিঃ
