
পুঠিয়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা করেন।বুধবার (৪-ফ্রেব্রুয়ারী) বিকেলে পুঠিয়া উপজেলা সদরে নির্বাচনীয় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন।
নির্বাচন প্রচারণার সময় এ্যাডভোকেট রায়হান কাওসার বলেন, আল্লাহ যদি সহায় হন জয়ের ব্যাপারে আমি আশাবাদী, তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছি এবং হচ্ছি, সেটা আপনারা ইতিমধ্যে হয়তোবা জানেন, সাধারণ মানুষ ভোটার যারা আছেন, তারা ব্যাপক সাড়া দিচ্ছে পাশাপাশি সমর্থন জানাচ্ছেন এবং তারা বলছেন যে এগিয়ে যাও কাজ কর। তিনি আরো বলেন, সবাই প্রচারণা চালাচ্ছে আমিও মোটামুটি প্রচারণা চালানো শুরু করেছি, ইনশাল্লাহ সাধারণ মানুষের সাড়া ভালো আছে। নির্বাচনী প্রচারণার সময় এডভোকেট রায়হান কাউসার পুঠিয়া ও দুর্গাপুর মানুষের দোয়া সমর্থন কামনা করেন।
