পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরব থেকে আসা ১৫ কার্টন খেজুর বিতরণ করেন উপজেলা দুর্যোগ ও ত্রাণ অফিস। (১২ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে উপজেলার মোট ৬৯ প্রতিষ্ঠানে এই খেজুর বিতরণ করা হয়। মাদ্রাসা, এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রমে। প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে খেজুর হস্তান্তর করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
