




সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয় কতৃক আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন ও জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৬, অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক, আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।জেলার ৯ টি উপজেলা থেকে দুইটি বিভাগের তিনটি গ্রুপে ১৫০ জন শিক্ষার্থী ১০-৩০ পারা কুরআনের তিলওয়াত এবং সীরাতের জন্য বিভিন্ন নির্ধারিত বিষয়ে লিখিত পরীক্ষা সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠান আয়োজন করা হয়। ২ টি বিভাগে ৩ টি বয়সভিত্তিক গ্রুপে মোট ১৮ জনকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত করা হয়।বিজয়ী সকলকে ক্রেষ্ট, সনদপত্র, ধর্মীয় বই পুুরুস্কার দেয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যালয়ের উপপরিচালক জনাব আবদুর রাজ্জাক রনি।// Mobile 01718070388
