আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার তানোর উপজেলার সন্তান ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজশাহীবাসীর গর্বিত এ সন্তান বর্তমানে রামেক হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজশাহীর সাংবাদিক, মিডিয়াকর্মী, সুধীসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষ তার পাশে থেকে সেবার মান বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে মাসুদ উল ইসলামের দায়িত্ববোধ ও কর্মদক্ষতা যেন রাজশাহীবাসীকে মুগ্ধ করে এবং সারা দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। তার সার্বিক মঙ্গল কামনা করে অনেক দোয়া, শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে।
