
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়া ঝলমলিয়া গ্রামে রাতের আঁধারে একই মালিকের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা
বৃহস্পতিবার (৭-মে) দিবাগত রাতে মোঃ শাখাওয়াত পরামানিকের ২ টি পুকুরে এই ঘটনাটি ঘটে,পুকুর মালিক সাখাওয়াত পরামানিকের বাড়ি নাটোর জেলা,কাকুরিয়া ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে পুঠিয়া ঝলমলিয়া গ্রামে ২টি পুকুর টেন্ডার নিয়ে মাছ চাষ করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে ২টি পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলে।
মোঃ সাখাওয়াত পরামানিক বলেন,আমি ঋণ প্রাতি নিয়ে ব্যবসা করছি আমার এই ক্ষতি করায় আমি পথে নেমে বসেছি। আমার যে ক্ষতি হয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোন অবস্থা নেই,আমি একটা সুস্থ তদন্তের মাধ্যমে আইনের কাছে বিচার চাচ্ছি এবং অপরাধীকে আইনের মাধ্যমে ধরে শাস্তি আমার মত ভুক্তভোগী আর যেন কেউ না হয়।
নাটোর সদর,কাফুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,আপনাদের মাধ্যমে এই বিষয়টি সঠিকভাবে প্রচার করবেন,যাতে অপরাধী দ্রুত সনাক্ত হয় ও আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদে বিচার যেন হয়। তিনি আরো বলেন,প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বোত্তরা,এই পুকুর চাষী তার এই ক্ষতিতে শেষ হয়ে গেছে। পুকুর একটা ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দিয়ে তার সংসার চলে এই মাছগুলি যদি বড় হতো আরো অনেক টাকা পয়সা হত,দেশ একটা রাজস্ব খাত থেকে বঞ্চিত হচ্ছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে,আমি মনে করি এই পুকুর চাষীর যে ক্ষতি হয়েছে তা মেনে নিয়া অনেকটাই কঠিন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা সুস্থ তদন্ত করে আসল অপরাধী কে ধরে বিচারের আওতায় আনতে হবে।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,এখন পর্যন্ত কেউ থানাতে অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
৭ মে ২০২৬
