
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কয়েকটি স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ করেছে থানা পুলিশ। এ সময় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা কিছু সীমান্ত চোরাকারবারির নামে দুইটি পৃথক মামলা রুজু হয়। রবিবার (১৬ আগষ্ট) রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত
ভুরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার *(অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল)* মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান, পরিদর্শক(তদন্ত) আতিকুর রহমান এর নেতৃত্বে পরিচালিত মাদক, চোরাচালান ও নাশকতার বিরোধী বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এসকল ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।
নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের বাড়ি ও মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়। প্রতি পিস ১২ মিটার দৈর্ঘ্যের জব্দকৃত এসব প্যান্ট পিসের মোট দৈর্ঘ্য ৩২১৬ মিটার ও আনুমানিক সিজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
এ বিষয়ে ভূরুংগামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন কুড়িগ্রাম জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার প্রত্যেক থানায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হবে।///// Mobile 01718070388
