
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত আহবায়ক ও বাঘা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
সাম্প্রতিক সময়ে বাঘার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সংকট ও বন্যা পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মনিগ্রাম ইউনিয়নের মাহাদীপুর-মীরগঞ্জ ঈদগাহ এলাকায় দীর্ঘদিনের খাবার পানি সমস্যা নিরসনে তিনি একটি গভীর টিউবওয়েল স্থাপন করে দেন। এতে ঈদগাহের মুসল্লি ও আশপাশের কয়েকটি পরিবারের পানি কষ্ট দূর হয়েছে।
এছাড়াও *নিজ পলাশী ৮নং ওয়ার্ডে বন্যায় পানিবন্দি প্রায় ৩০০-৩৫০ পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বন্যার্ত মা-বোন ও শিশুদের দুর্ভোগের কথা শুনে দ্রুত ত্রাণ সহায়তার ব্যবস্থা করার কথাও জানান তিনি।
এলাকাবাসী জানান, শামীম ভাই সবসময় মানুষের বিপদে এগিয়ে আসেন। তার এই মানবিক কাজগুলো আমাদের অনুপ্রাণিত করে।
শামীম সরকার বলেন, রাজনীতি মানুষের সেবার জন্যই। বাঘা-চারঘাটের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যেতে চাই।
