
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন।
প্রধানমন্ত্রীর ঘোষিত ডেঙ্গু নিধান পরিষ্কার-পরিচ্ছন্নতা গনঅংশগ্রহণ। বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি,রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
এ সময় আবু সাঈদ চাঁদ বলেন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ সেপ্টেম্বর তারিখে এটি উদ্বোধন করেছে,এটা সারা দেশব্যাপী,ছাত্রদল,যুবদল,
স্বেচ্ছাসেবক দল ,অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এটা যদি জাতি ভাবে সবাই সংগঠিত না হয় এবং সংবর্ধ না হয় এটা একেবারে নির্মল করার সম্ভব নয়। এটা যদি সচেতন মূলক ভাবে গ্রাম গঞ্জে যেতে পারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে সবাই এই কাজে এগিয়ে আসবে। আমি প্রতিনিয়ত এই কাজে অংশগ্রহণ করছি এবং নেতা কর্মীদের এই কাজ করার আহ্বান জানাচ্ছি এবং তারা বিভিন্ন জায়গায় এই কাজ চালিয়ে যাচ্ছে।
এ সময় তিনি,নিমপাড়া বাজারে,বেগম খালেদা জিয়া স্মৃতি যুব সংঘ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য লালন,কামাল,জুয়েল,রাসেল, ফিরোজ,কাওসার,অনিক ও ফারুক হোসেন।
বিশেষ অতিথি,নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। নিমপাড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা যুবদলের জয়েন সেক্রেটারি সাব্বির হোসেন মুকুট,এছাড়া উপস্থিত ছিলেন,বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
১৬ সেপ্টেম্বর ২০২৬
