
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের হরিনটানা ত্রিমোহনী স্টেডিয়ামে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে ও মেঘা এন্টার প্রাইজের বাজুয়া দাকোপের আয়োজনে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সিনজেনটার দাকোপের বাজুয়া খুটাখালি মেঘা এন্টার প্রাইজ এর পরিচালক শ্যামল কুমার রায়ের উদ্যোগে ও মেঘা এন্টার প্রাইজের ব্যাস্হা পরিচালক নৃপেস্দ্র নাথ রায় এর তত্ত্বাবধনে সোমবার ২১ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে দাকোপের কৈলাসগঞ্জ হরিনটালা ত্রিমোহনী স্টেডিয়ামের মাঠে এ ব্যতিক্রমী ও আকর্ষণীয় ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করে সিনজেনটা বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডের নামে গঠিত দল ইনসিপিয়ো এবং এমিস্টার টপ। কৃষকদের উৎসায়িত করা ও গ্রামীণ ক্রীড়া সাংস্কৃতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এলাকার তরুণ ও বয়োজ্যেষ্ঠ বহু দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে দুদলের খেলা উপভোগ করেন এবং খেলোয়াডদের উৎসাহিত করেন। খেলায় এমিস্টার টপ ফুটবল দল ৩-১ গোলের ব্যাবধানে ইনসিপিয়ো ফুটবল টিম কে পরাজিত করে।,খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিনজেনটার দাকোপের পরিবেশক ও মেঘা এন্টারপ্রাইজের কর্ণধর শ্যামল কুমার রায় উপস্থিত ছিলেন কৈলাসগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, সিনজেন্টার এরিয়া ম্যানেজার আরিফুর রহমান,
স্যনিটারি ইন্সপেক্টর নিত্যানন্দ মিস্ত্রি , ডঃ কোরবান আলী, সহ আরো অনেকে।ব্যতিক্রমী এই আয়োজনে চকবের আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কৃষকদের প্রত্যাশা কৃষিকাজের একঘেয়েমি দূর করতে ভবিষ্যৎ নিয়ামতে এমন উৎসবের আয়োজন করা প্রয়োজন।
