
জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।
তারা আরও জানান, জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে, জনগণের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জনআস্থা বাড়বে। এ লক্ষ্যে সর্বস্তরের জনগণকে গণভোটে অংশগ্রহণ করে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়।