
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে আহবান সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জেন–জি কার্নিভাল ঠাকুরগাঁও ২০২৬”। তরুণ প্রজন্মকে সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।
১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) প্রাঙ্গণে আয়োজিত এই জেন–জি কার্নিভালে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সমারু মির্জা ও তাঁর জামাতা ফাহাম আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তারা বলেন, তরুণ সমাজকে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
কার্নিভালে শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঠাকুরগাঁওয়ে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।