বলেছেন, নির্বাচন দিতে ফেব্রুয়ারির একদিন পার হলে, জনগণ আর ছাড় দেবে না। সবাই এখন ভোট দিতে চায়, পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়।
রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকটি দল মিলে নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন ফেব্রুয়ারি মাসের এক দিন বেশি হলে জনগণ তা মেনে নেবে না।
জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে আমি সই করেছি। কিন্তু যে সনদে আমি সই করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে- দুটি এক নয়। আমরা যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা ও অন্যায়। বিএনপি নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
সভায় ৯ নম্বর রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।