

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাঘা বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বাঘা বাজার বণিক সমিতির আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি এর উপস্থিতিতে এ ডাস্টবিন বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বাজার আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন সহ বাঘা বাজারের বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বাজারকে পরিচ্ছন্ন ও ময়লামুক্ত রাখার লক্ষ্যে বাঘা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। বণিক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাজারের নোংরা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা হবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন।
ব্যবসায়ীরা বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সকলকে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান।
