




ঈদগাঁও প্রতিনিধি,কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালযসহ অন্যান্য প্রতিষ্ঠানে ৪ জুলাই মঙ্গলবার বিএনপি পরিবারের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচিকে সফল করতে সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন গাছের চারা বিতরণ হয়। সকাল এবং দুপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সংসদ সদস্যের পক্ষ হয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংসদ সদস্য সেখানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সহ প্রতিষ্ঠান গুলির কর্মরত শিক্ষকরা এতে অংশ নেন।
তবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানা উল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, আকতার উদ্দিন,জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, সাধারণ সম্পাদক নূরুল হক, সাবেক প্যানেল মেয়র মোজাম্মেল হক, প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক হামিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, নূর মোহাম্মদ নোমান সহ বিএনপি এবং অঙ্গ- সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এতে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
