
নিজস্ব প্রতিবেদক , টাঙ্গাইল:
যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপজেলা জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ। এ টুর্নামেন্ট দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম আজিজ রহমান স্যার, কামাল হোসেন তালুকদার মিন্টু, হাফেজ মোহাম্মদ খাইরুল, জাহেদুল ইসলাম মোহাব্বত, কামরুল হাসান মাসুদ , আতিকুর রহমান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন বরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
