
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
পরে সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা, সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক, প্রতিবন্ধী অফিসার মুনছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান, সাংবাদিক আঃলতিফ মিয়া, সাংবাদিক হাবিল উদ্দিন, রবিউল ইসলাম, আবুল হাশেম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নৃশংসভাবে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে তোলার সংগ্রামে তাঁরা চির অম্লান অনুপ্রেরণা হয়ে থাকবেন।
অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়।
