

রাকিব হোসেন ঢাকা:
বাংলাদেশের রোগীদের জন্য চীনে উন্নত চিকিৎসা পর্যটনের ব্যবস্থা সহজ এবং স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বাংলাদেশ শাখা ডামিয়াং মেডিক্যাল টেকনোলজির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে
New Horizons in Healthcare Technology and Tourism” শিরোনামে এই সেমিনারের আয়োজন করা হয়।
এই সময় বক্তারা বলেন :বাংলাদেশের চিকিৎসা পর্যটন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে Damiang Medical Technology (Suzhou) অঙ্গীকারবদ্ধ চীনা প্রতিষ্ঠান।
সেমিনারের মাধ্যমে Damiang Medical Technology বাংলাদেশে তাদের পরিচিতি এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরেছে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো বাংলাদেশী রুগীদের জন্য চীনে উন্নত চিকিৎসা পর্যটন ব্যবস্থা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়াই মূল লক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এছাড়াও, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমাজিনারী (বিএসআরআই) এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. এমডি ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, এছাড়াও China-Bangladesh Enterprise Association, Overseas China Association এবং China-Bangladesh Friendship Association-এর শীর্ষ প্রধানগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
