
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
ঈদগাঁওতে বাস স্টেশন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ। সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় এ মতবিনিময়ের আয়োজন করে ব্যবসায়ী সমিতি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দিন সওদাগর। সমিতির সাধারণ সম্পাদক শাজাহান মনির কোম্পানির সঞ্চালনায় এতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মৌলানা মোঃ হোছাইন। মসজিদের উন্নয়ন, বাজেট ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, সহ-সভাপতি মাওলানা ছলিমু উল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওলানা আব্দুচ সালাম, সহ- সেক্রেটারি সাহাব উদ্দিন, সদস্য মাওলানা নুরুল ইসলাম, সদস্য ডেন্টিস্ট নুরুল হুদা এবং সদস্য এডভোকেট এস, কে, ফারুকী।
উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অর্থ সম্পাদক
আলহাজ্ব আব্দুর রশিদ, সদস্য মাওলানা মোহাম্মদ ছৈয়দ, সদস্য মুফিজুর রহমান মুফিজ, সদস্য সেলিম উল্লাহ ওয়াহেদী, সদস্য রাশেদুল হক (রিয়াদ), প্রভাষক জাহেদুল ইসলাম, জসীম উদ্দিন মাঝিসহ অনেকে।
এতে ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় অন্যান্য ব্যবসায়ী, মসজিদের শুভাকাঙ্ক্ষী, এবং মসজিদ কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় মসজিদ কর্তৃপক্ষ পাঁচ তলা বিশিষ্ট মসজিদ ভবন নির্মাণে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সার্বিক সহায়তা কামনা করেন।
প্রতি উত্তরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত অনেক ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষী নির্মাণ সামগ্রী তথা রড, সিমেন্ট ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন। শেষে মোনাজাত পরিচালনা করা হয়।
